Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কুলাউড়া সীমান্ত থেকে মধ্যরাতে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ – GBTnews Bangla Press "Enter" to skip to content

কুলাউড়া সীমান্ত থেকে মধ্যরাতে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

মৌলভীবাজার, ১৮ জুলাই – মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।

আটকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই তিনজন সীমান্তবর্তী এলাকায় মাছ ধরছিলেন। তারা বাংলাদেশ সীমানার ভেতরে থাকলেও বিএসএফ সদস্যরা তাদের চোরাচালানের সন্দেহে ধরে নিয়ে যায়।

মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাই ও অন্য দুইজন বাংলাদেশ অংশেই মাছ ধরছিল। হঠাৎ করে বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজিবিকে বিষয়টি জানিয়েছি।’

শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, ‘আমি শুনেছি তারা রাতে মাছ ধরছিল। পরে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে আমরা এমন খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে আজ সারাদিন এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পরিবারের কেউ আসেনি। ভারতের বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ জুলাই ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.