Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা – GBTnews Bangla Press "Enter" to skip to content

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

মৌলভীবাজার, ২৬ জানুয়ারি – মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ভারতীয়রা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার।

পুলিশ জানায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে আহাদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আহাদ আলীর।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তা স্পষ্ট নয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মরদেহ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.