Press "Enter" to skip to content

কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া

ওয়াশিংটন, ২৯ জুন – কোপা আমেরিকার ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। এ জয়ে আসরটির কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে দলটি। অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। লক্ষ্যে করেছিল ৫ শট। অপরদিকে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোস্টারিকা।

এদিন ম্যাচের ৩১তম মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন লুইস দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৫৯ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর জন করডোবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে কলম্বিয়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে হবে ম্যাচটি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৯ জুন ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.