Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২ – GBTnews Bangla Press "Enter" to skip to content

হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ, ৩০ এপিল – হবিগঞ্জের বাহুবলে মাছবোঝাই পিকআপ ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীরা জানায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ পৌঁছে দেয়। পরে বাকি মাছ নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার জন্য রওনা হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী এলাকায় পৌঁছালে সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম দুর্ঘটনার বিষয়টির নিশ্চিত করে জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ এপিল ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.