Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মাদারীপুরে স্কুলব্যাগে ককটেল, যুবক আটক – GBTnews Bangla Press "Enter" to skip to content

মাদারীপুরে স্কুলব্যাগে ককটেল, যুবক আটক

মাদারীপুর, ২৯ মার্চ – মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক হওয়া ওই যুবকের নাম নাসির কাজী।

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন খবর পেয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে একটি বাড়িতে অভিযানের সময় তল্লাশি চালানো হয়। সেখান থেকে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক হওয়া নাসিরের বাড়ি কুমিল্লায়। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ওই স্কুলব্যাগে কয়টি ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট (ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ মার্চ ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.