Press "Enter" to skip to content

সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: কুমিল্লায় ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

কুমিল্লা, ০৪ সেপ্টেম্বর – সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

রোববার রাত ৯টায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

অব্যাহতি দেয়া নেতারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, দোলাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. তারেক, লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগ (মেঘনা) যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শত, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার) সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, বাতাঘসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সহ-সভাপতি মো. ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাঙাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ (চান্দিনা) সহ-সভাপতি মো. ফাহিম, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ (দেবীদ্বার) সাংগঠনিক সম্পাদক মো. এনামূল হক। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, যারা স্বাধীনতাবিরোধী ও রাজাকারপ্রেমী। যারা ছাত্রলীগ করবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবে না, তারা কখনোই ছাত্রলীগের নেতা কিংবা কর্মী হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা উত্তর জেলার অন্তর্ভুক্ত ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.