Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নিখোঁজের একদিন পর বিল থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার – GBTnews Bangla Press "Enter" to skip to content

নিখোঁজের একদিন পর বিল থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নরে কুইল্লার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ডালপা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হোসাইন (৭) ও একই গ্রামের অহিদ মিয়ার ছেলে মুসলিম (৬)।

পুলিশ জানায়, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার (২৮ জুন) বিকেল থেকে তারা নিখোঁজ রয়েছে। পরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ লাগায়। এদিকে মঙ্গলবার (২৯ জুন) সকালে কুদাইল্লা বিলে তাদের মরদেহ ভাসতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা তাদের সনাক্ত করেছে। তাদের শরীরে ছোটখাট আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সল আহম্মেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/২৯ জুন

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.