Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা ডাকাতি – GBTnews Bangla Press "Enter" to skip to content

গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা ডাকাতি

নাটোর, ২৯ জুন – ঢাকার আফতাব নগর থেকে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে লাশ হয়েছেন শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী। এ ঘটনায় একজন নিখোঁজসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে ওঠেন পাঁচজন ব্যবসায়ী। পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোন এক স্থানে ফেলে দেয় ডাকাতরা। নিহত শহিদুলসহ নুরুল ইসলাম ও ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।’

সূত্র: সমকাল
এম ইউ/২৯ জুন ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.