Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি’ ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা – GBTnews Bangla Press "Enter" to skip to content

‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি’ ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা

নাটোর, ২৭ মার্চ – নাটোরের গুরুদাসপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৭ মার্চ) গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ মার্চ) রাত ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটায় রনজু।

নিহত ব্যক্তি একই এলাকার হরফ আলীর ছেলে রনজু আহমেদ। তিনি উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানান, শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে রনজু শিরোনাম দেয় ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ তারপর গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরে সঙ্গে ঝুলে পড়ে। লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রশি থেকে নামানো হলে ততক্ষণে সে মারা যায়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শনিবার রাতে কি কারণে রনজু আত্মহত্যা করেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ মার্চ ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.