Press "Enter" to skip to content

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ মৃত্যু

রাজশাহী, ১৬ জুন – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা থেকে আজ বুধবার (১৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন ও নওগাঁর একজনের করোনা পজিটিভ ছিল। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের মৃত আরেকজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও তিনি শ্বাসকষ্ট নিয়ে করোনা ইউনিটে ছিলেন।

এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ হাজার ৩১৯ জন করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৩৩ হাজার ২৯১। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ২২২ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৬ জুন

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.