Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কমছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা – GBTnews Bangla Press "Enter" to skip to content

কমছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা

ফেসবুকের পাশাপাশি গত ছয় মাসে দেশে মেটার অন্য দুই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও ব্যবহারকারীর সংখ্যা কমেছে। এসময়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৬ লাখ ৭০ হাজার আর মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা এক কোটিরও বেশি কমেছে। সামাজিক মাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

করোনার মাঝে ঘরবন্দি দিনগুলোতে দেশে বেড়ে যায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। তবে গত ছয় মাসে তা কমেছে অনেকটাই। জরিপ বলছে, ২০২২ সালের জুলাই মাসের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে প্রায় সোয়া কোটি। গত বছরের জুলাই মাসে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৪০০ জন। এ বছরের জানুয়ারিতে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে চার কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩০০ জনে। এ হিসাবে ছয় মাসে বাংলাদেশে প্রায় এক কোটি ২৪ লাখ (২১ শতাংশ) ফেসবুক ব্যবহারকারী কমেছে।

নেপোলিয়নক্যাট বলছে, জানুয়ারিতে যে চার কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩০০ জন ফেসবুক ব্যবহারকারী তা দেশের মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ। যেখানে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ৬৭ দশমিক ৯ শতাংশ। এছাড়া ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি পাঁচ লাখ।

ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের নারী-পুরুষের মধ্যে সংখ্যাগত ব্যবধান সবচেয়ে বেশি। যেখানে পুরুষ ব্যবহারকারী রয়েছেন এক কোটি এক লাখ। এছাড়া বাংলাদেশে দ্রুত কমছে লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যাও। এ প্ল্যাটফর্মে গত ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ লাখ। এরপর মাত্র এক মাসের ব্যবধানে জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১৮ লাখে।

নেপোলিয়নক্যাট মূলত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও লিঙ্কডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত, সে তথ্য প্রকাশ করেনি।

এমকে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.