Press "Enter" to skip to content

ইরাকের রাজধানীতে মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা

বাগদাদ,০৬ জুন- ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বাগদাদের ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টারে শনিবার রাতে ওই রকেট হামলা হয় বলে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো টুইটার পোস্টে জানান।

তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে স্থানীয় সময় শনিবার রাত সোয়া বারোটার দিকে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোঁড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছে পড়ে তবে কোনো হত্যাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন সেনা মুখপাত্র বলেন, এ ধরনের হামলায় ইরাকে জাতীয় সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়।

ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে- এমন অজুহাত তুলে ২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সরকার। সাদ্দাম সরকারের পতন হলেও আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি।

এতে ইরাকের জনগণের ভেতরে প্রচণ্ডভাবে মার্কিনবিরোধী মনোভাব তৈরি হয়েছে। এরই জের ধরে ইরাকে আমেরিকার বিভিন্ন স্থাপনায় মাঝেমধ্যেই রকেট হামলা হয়

তথ্যসূত্র: যুগান্তর
এস সি/০৬ জুন

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.