Press "Enter" to skip to content

রামেকে ২৪ ঘন্টায় আরো ৮ জনের মৃত্যু

রাজশাহী, ০৫ জুন – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু থেমে নেই। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে আরো আটজন মারা গেছেন। এর মধ্যে চারজন মারা গেছেন করোনায়, অন্য চারজন উপসর্গ নিয়ে।

শনিবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আটজন মারা গেছেন। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা সংক্রমণে। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।

মৃত আটজনের পাঁচজনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য তিনজন রাজশাহীর বাসিন্দা।

ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে ১০ জন রাজশাহীর, পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ জুন ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.