Press "Enter" to skip to content

সখীপুরে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল, ১৬ নভেম্বর – টাঙ্গাইলে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম পতাকা টানাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তন্ময় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। সন্ধ্যায় কাঁচা বাঁশে আর্জেন্টিনার পতাকা টানাতে বাসার পাঁচ তলায় উঠতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ নভেম্বর ২০২২

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.