Press "Enter" to skip to content

এক যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ

ঢাকা, ৩০ নভেম্বর – পানগাঁও কাস্টম হাউসের এক সিনিয়র রাজস্ব কর্মকর্তাকে মারধর, হেনস্থা ও লাঞ্ছিত করার অভিযোগে পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে বরখাস্তের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কর অঞ্চলের কর্মীরা।

সোমবার সকালে জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন : ডোপ টেস্টে ধরা পড়ে চাকরিচ্যুত ৮ পুলিশ কর্মকর্তা

বক্তরা আজকের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আর দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

বাকাএভের আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মো. মজিবুর রহমানসহ কাস্টমাস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

সুত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ৩০ নভেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.