Press "Enter" to skip to content

রাজধানীতে ঢিলেঢালা লকডাউন

রাজধানীতে চলছে ঢিলেঢালা লকডাউন। গণপরিবহন না থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়িসহ প্রায় সব ধরনের যানবাহন চলছে। সড়কে মানুষের চলাচলও অনেক।

চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট থাকলে সেখানে নেই পুলিশ। বেশ কিছু সড়কে চেকপোস্ট বন্ধ করে দেয়া হয়েছে। দু-এক জায়গায় থাকলেও সেখানে তেমন একটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

পুলিশ বলছে, কেউ জরুরী কাজে বের হলে তাদের কিছু করার থাকে না। আর নগরবাসী এমন লকডাউন চাইছে না। বিশেষ করে রিকশাচালক, সিএনজি চালকরা লকডাউন তুলে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। অবশ্য কেউ কেউ করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দাবি করেন।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.