Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়ার হামলা-ভাঙচুর: আরও ৩০ হেফাজতকর্মী গ্রেপ্তার – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়ার হামলা-ভাঙচুর: আরও ৩০ হেফাজতকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, ১৫ এপ্রিল – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হেফাজতের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ। তাদের নিয়ে তাণ্ডবের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হেফাজতের ১৯৭ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, গ্রেপ্তার ১৬৮

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন, ভূমি অফিস ও খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুস্কৃতকারী। ৫১টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। সহিংসতার ঘটনায় স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত হামলা ও ভাঙচুরের ঘটনায় মোট ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৫ এপ্রিল

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.