Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৫ পুলিশ, আশংকাজনক অবস্থায় ৭ জন – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২৫ পুলিশ, আশংকাজনক অবস্থায় ৭ জন

ব্রাহ্মণবাড়িয়া, ০৫ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ পুলিশ লাইন্সে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে ৭ জনকে গুরুতর আহত জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : মামুনুলের নারীকাণ্ডে তিন প্রশ্ন ইমরানের

খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজখবর নেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, এ ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০৫ এপ্রিল

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.