Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সরাইলে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ – GBTnews Bangla Press "Enter" to skip to content

সরাইলে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া, ০৩ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন,সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আব্দুল জব্বার (২৮), ইসলাম উদ্দিন (৫৫) ও আবু বকর (৩২)।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ৭ মামলায় সাড়ে ৮ হাজার আসামি

এর আগে গত ২৭ মার্চ বিকেলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মিছিল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় গত ৩১ মার্চ সরাইল থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়।

এ বিষয়ে সরাইল সার্কেলের এএসপি আনিছুর রহমান জানান, তাদেরকে বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজহারনামীয়, আরেকজন সন্দেহভাজন আসামি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ এপ্রিল

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.