
রাজধানীর বাড্ডা এলাকায় অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বিদেশি মদের বোতলে নকল মদ বিক্রি করতো।
রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মদ পানের পর হতাহতের ঘটনার পর অভিযান চালায় ডিবি।
ডিবি জানায়, জড়িতরা বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদের বোতলে নকল মদ বাজারজাত করে আসছিল। তারা পুরান ঢাকা থেকে স্প্রিট কিনে তার সাথে গুড় ও চিনি মিশিয়ে মদ তৈরি করতো। নকল মদ তৈরির পুরো বিষয়টি গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলে জানায় ডিবি। রাজধানী থেকে এমন সব কারখানা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি।
ইউএইচ/
সুত্রঃ যমুনা টিভি








