Press "Enter" to skip to content

রামেকে একদিনে ১০ মৃত্যু

রাজশাহী, ০১ সেপ্টেম্বর – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন রয়েছেন। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ সেপ্টেম্বর ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.