Press "Enter" to skip to content

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী, ০৭ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৩, পাবনা ২, চাঁপাইনবাবগঞ্জ ২, কুষ্টিয়া ২, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৭ জন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ০৭ আগস্ট

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.