Press "Enter" to skip to content

দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে, শুক্রবার শুরু বিকেল ৩টায়

মেট্রোরেল

১৯ অক্টোবর-দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলাচল শুরু হবে বিকেল থেকে।

এ সময় যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির দিনগুলোতে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশির ভাগ সময় ট্রেন চলবে ১০ থেকে ১২ মিনিট পরপর।

রাতে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.