Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননকালে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয় – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননকালে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়

ব্রাহ্মণবাড়িয়া , ২ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট একটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয় করেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বড়হরণ গ্রামের একটি পুকুরপাড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এটি নিষ্ক্রিয় করা হয়। গত রবিবার একই গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খনন করার সময় এটি উদ্ধার করা হয়েছিল।

উদ্ধারের পর থেকে চারদিন যাবত মর্টারশেলটি পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।

কিন্তু কোনো কারণে এটি তখন বিস্ফোরিত হয়নি। সব ধরনের আধুনিক নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে সফলভাবে এটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন, মর্টারশেলটি উদ্ধারের পর থেকেই পুলিশ সেখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল এবং পরবর্তীতে বোমা ডিসপোজাল ইউনিট এসে নিরাপদ উপায়ে তা নিষ্ক্রিয় করে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.