Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সড়ক উন্নয়নে প্রস্তাব চাইলেন মন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সড়ক উন্নয়নে প্রস্তাব চাইলেন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ মার্চ – জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সড়ক ব্যবস্থার উন্নয়নে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার এই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রণালয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছেন। রবিবার দুই সপ্তাহ মুলতবি থাকার পর সংসদের চলমান প্রথম অধিবেশন পুনরায় শুরু হলে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা তার এলাকার সমস্যার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া দুই আসন তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশে পাকশিমুল এবং অরুয়াইল নামের দুটি ইউনিয়ন রয়েছে। এই দুটি ইউনিয়নের ভেতরের গ্রামগুলোতে যাতায়াতের জন্য সরাসরি কোনো সড়ক নেই। সাধারণ মানুষকে প্রথমে নৌকায় করে যেতে হয় এবং পরবর্তীতে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো বিকল্প উপায় থাকে না।

এমতাবস্থায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তিনি মন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চান। এই প্রশ্নের জবাবে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট সংসদ সদস্যকে আশ্বস্ত করেন। তিনি জানান, যদি এসব বিষয় উল্লেখ করে মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়, তবে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে ওই দুটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.