Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
লঘুচাপের প্রভাবে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা – GBTnews Bangla Press "Enter" to skip to content

লঘুচাপের প্রভাবে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঢাকা, ২৪ মার্চ – বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং এর কাছাকাছি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আবহাওয়া কিছুটা সহনীয় থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৫ এবং ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কিংবা সামান্য বাড়তে পারে। অন্যদিকে ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা মূলত রংপুর বিভাগেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দিন এবং রাতের তাপমাত্রা পরবর্তীতে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.