Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরানে ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরানে ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

পিয়ং ইয়াং, ১ মার্চ – ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণের কারণে এমন ঘটনা অনিবার্য। বিবৃতিতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর রবিবার তেহরানে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারে হতাহতের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

এনএন/ ১ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.