Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইফতারের সময় পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল আফগানিস্তান – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইফতারের সময় পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল আফগানিস্তান

ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) নিশ্চিত করেছে যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

স্থানীয় সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলাজুড়ে এই কম্পন অনুভূত হয়। বিশেষ করে শাংলায় ইফতারের সময় কম্পন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ইফতার রেখে দ্রুত ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে প্রায়শই ভূকম্পন অনুভূত হয়ে থাকে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.