Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
চাহিদা মেটাতে হিলি দিয়ে ভারত থেকে শজনে আমদানি শুরু, প্রতি কেজিতে শুল্ক ৩০ টাকা – GBTnews Bangla Press "Enter" to skip to content

চাহিদা মেটাতে হিলি দিয়ে ভারত থেকে শজনে আমদানি শুরু, প্রতি কেজিতে শুল্ক ৩০ টাকা

দিনাজপুর, ১৭ ফেব্রুয়ারি – দেশের বাজারে ব্যাপক চাহিদার প্রেক্ষিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে শজনে ডাঁটা আমদানি। এসব শজনে ডাঁটা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের কাঁচাবাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ভারত থেকে শজনেবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম দৃশ্যমান হয়। জাকি এন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ভারত থেকে এসব শজনে আমদানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাকিব আহমেদ জানান যে দেশীয় শজনে এখনো বাজারে ওঠেনি এবং দেশের গাছে কেবল ফুল এসেছে।

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বাজারে ওষুধি গুণসম্পন্ন এই সবজির বেশ চাহিদা ও ভালো দাম রয়েছে। এ ছাড়া ভারতীয় শজনে দেশের শজনের চেয়ে আকারে বেশ মোটা ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা কিছুটা বেশি। সেই বাড়তি চাহিদা ও ভালো দামের কথা মাথায় রেখেই ভারত থেকে শজনে আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান যে ভারত থেকে আমদানি করা এসব শজনে ডাঁটা প্রতি টন ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। এতে প্রতি কেজি শজনের আমদানি বাবদ প্রায় ৩০ টাকার মতো শুল্ক পরিশোধ করতে হবে। কাস্টমসের সব কার্যক্রম শেষে পচনশীল এই পণ্য দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.