Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আনোয়ারায় ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহত ৬ – GBTnews Bangla Press "Enter" to skip to content

আনোয়ারায় ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহত ৬

আনোয়ারা উপজেলা, ১২ ফেব্রুয়ারি – চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী উত্তেজনাকে কেন্দ্র করে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই সহিংসতা হয়। এতে দুই পোলিং এজেন্টসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম এবং শাহাদাত, মুনতাসির, একরাম ও আরিফ।

ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থীর অনুসারী ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ দাবি করেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার নিশ্চিত করেছেন যে, ভোটারের নিরাপত্তা বিধানে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর রয়েছেন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.