Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন – GBTnews Bangla Press "Enter" to skip to content

চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন

কুমিল্লা-১১, ১২ ফেব্রুয়ারি – কুমিল্লা-১১ আসনের (চৌদ্দগ্রাম) একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিগিবিদিক ছুটোছুটি করতে গিয়ে কয়েকজন আহত হন।

তবে কেন্দ্রের কাছাকাছি সেনাবাহিনী ও বিজিবি টহল দল থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে হঠাৎ পরপর ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে ভয় পেয়ে হুড়োহুড়ি করে কেন্দ্র ত্যাগ করার সময় কয়েকজন নারী ভোটার আহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো ভোটকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিলে ভোটগ্রহণ কার্যক্রম আবার স্বাভাবিক হয়। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, সকাল থেকে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছিল। দুপুরের দিকে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে ভীতি ছড়াতে দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তবে এই ঘটনায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯০৬ জন। এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.