Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হিন্দু-মুসলিম ভেদাভেদহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যারিস্টার পুতুলের – GBTnews Bangla Press "Enter" to skip to content

হিন্দু-মুসলিম ভেদাভেদহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যারিস্টার পুতুলের

নাটোর-১, ৫ ফেব্রুয়ারি – নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

এবার তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হবে। জনগণ তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং এভাবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারজানা শারমিন পুতুল তার বক্তব্যে উল্লেখ করেন যে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে হিন্দু ও মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না এবং প্রত্যেকের পরিচয় হবে কেবল বাংলাদেশি হিসেবে। তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের সব ধরনের অধিকার নিশ্চিত করবে। তারা এমন একটি রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চান যেখানে কোনো দলীয় পরিচয় বা আদর্শ বিবেচনা করে চাকরি দেওয়া হবে না। প্রতিটি পরিবারের সন্তানরা তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে। লালপুর ও বাগাতিপাড়ায় ধানের শীষের গণজোয়ার প্রতিহত করতে একটি পক্ষ তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক সময় যারা দলের ছায়াতলে ছিলেন তারাই এখন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

উক্ত জনসভায় জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম এবং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.