Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নাটোর-৪ আসনে আ.লীগের ফরম বিক্রি শুরু সোমবার – GBTnews Bangla Press "Enter" to skip to content

নাটোর-৪ আসনে আ.লীগের ফরম বিক্রি শুরু সোমবার

ঢাকা, ১০ সেপ্টেম্বর – নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ১১ থেকে ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

প্রসঙ্গত, সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ অক্টোবর শূন্য এ আসনে ভোটগ্রহণ হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.