Press "Enter" to skip to content

নোবিপ্রবি শিক্ষার্থী তৈরি করলেন মোবাইল অ্যাপ

নোবিপ্রবি শিক্ষার্থী তৈরি করলেন মোবাইল অ্যাপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল জাহিন তৈরি করেছেন ‘Note Maker AI’ নামের একটি মোবাইল অ্যাপ।

তিনি নোবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। Jrcreativestudio নামের ডেভেলপার কোম্পানি থেকে তিনি এই অ্যাপটি প্রকাশ করেছেন।

গেল ৭ আগস্ট জাহিনের তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোরে প্রকাশ পায়। তার তৈরি অ্যাপ্সটির আকার ১১ মেগাবাইট।

শিক্ষা ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই অ্যাপ ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। শিক্ষার্থীরা চাইলেই প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

অ্যাপসটির কাজ সম্পর্কে জানতে চাইলে জাহিদুল জাহিন ভোরের কাগজকে বলেন, ‘এই অ্যাপসটি মূলত আমাদের মতো ভার্সিটির এবং অন্যান্য স্টুডেন্টদের টার্গেট করে বানানো, যা দিয়ে শিক্ষার্থীরা কয়েকটি ক্লিকেই তাদের রিকুয়েরমেন্ট অনুযায়ী যেকোনো টপিকের উপরে ভালো একটি নোট পেয়ে যাবে। এই অ্যাপসটির ব্যবহার ও খুব সহজ।

তিনি আরো বলেন, এই অ্যাপসে হালের বিখ্যাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইন্টিগ্রেশন করা হয়েছে, যা গুগল সহ বিভিন্ন বিখ্যাত সার্চ ইঞ্জিনে অ্যাভেলেইবল তথ্য থেকে শিক্ষার্থীদের রিকোয়েরমেন্ট অনুযায়ী তথ্য খুঁজে নোট রেডি করে দেবে। এই অ্যাপসের বিশেষ ফিচার হলো এটি ইউজারের ইমেইল ছাড়া কোনো তথ্য স্টোর করবে না এবং তা অন্য কোথাও শেয়ার করবে না। এছাড়াও এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, ‘একবার নোট পাবার পরে চাইলে কোনো কিছু অ্যাড বা মডিফাইয়ের জন্য শিক্ষার্থীরা চ্যাটের মাধ্যমে মেসেজ সেন্ড করতে পারবে এবং সে অনুযায়ী মডিফাইড নোট পেয়ে যাবে।’ অ্যাপসটি বর্তমানে সম্পূর্ণ ফ্রী।

ভবিষ্যতে কি করতে চান এই প্রশ্নের জবাবে আইনের ছাত্র জাহিদুল জাহিন বলেন, ‘আগামীতে আরোও কিছু অ্যাপস আসবে, যার মধ্যে একটি হচ্ছে কেইস মাস্টার এআই, যা দিয়ে আইন ব্যাকগ্রাউন্ড এর সবাই যেকোনো কেস স্টাডিজ বা মামলার রেফারেন্স এআই দিয়ে খুব সহজে পেয়ে যাবেন।’

এআই

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.