Press "Enter" to skip to content

করোনায় রাজশাহীতে মৃত্যু আরও বেড়েছে

রাজশাহী, ৩জুন – মহামারি মারণভাইরাস করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৯ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে মারা যান তারা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন মারা গেছেন। এরা সবাই করোনা আক্রান্ত ছিলেন। এদের মধ্যে হাসপাতালের নীবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন ৫ জন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ নম্বর ওয়ার্ডে একজন এবং ২২ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

মারা যাওয়া নয়জনের ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২৯ জন। এর মধ্যে ১৪ জন রাজশাহীর, ১১ জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর এবং একজন পাবনার বাসিন্দা।

এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন। এদের মধ্যে রাজশাহীর ১০১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন এবং পাবনার ৬ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/ ৩জুন ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.