Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
করোনা সংকটে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ – GBTnews Bangla Press "Enter" to skip to content

করোনা সংকটে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ

নাটোর, ০৮ মে– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের এই ক্রান্তিকালে তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষা, স্বাস্থ্য, বিচার, প্রশাসনিক সেবাসহ কোন কাজই থেমে থাকেনি। এই ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের জনগণ।

শনিবার (৮ মে) সিংড়া পৌরসভার কর্মহীন অসহায় পরিবারের মাঝে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি মানুষকে ভাল রাখার জন্য ভ্যাকসিন ক্রয় করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। তাছাড়া এই করোনাকালীন সময়ে যাতে কোন কাজ যেন থেমে না থাকে, সেজন্য প্রযুক্তির সহায়তায় সকল কার্যক্রম চালু রাখা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি সকল সময়ে সকল শ্রেণী-পেশার মানুষের চাহিদা সম্পর্কে সচেতন। বিগত সময়ে বন্যা এবং ১৩ মাস ধরে করোনা সংক্রমণ পরিস্থিতিতে তিনি নিরলসভাবে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর অদম্য দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের যে কোন সংকট মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের আছে।

পরে সিংড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সাথে সংযুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে একই সহায়তা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, অসহায় দরিদ্র মানুষদের টাকা বিতরণে কোন অনিয়ম সময় সহ্য করা হবে না। অনিয়ম বা দুর্নীতি হলেই সেই এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থী অনলাইনে পড়াশুনা করছে। ই-নথি ব্যবহার করে সকল সরকারি দপ্তরে নাগরিক সেবা চালু রাখতে প্রশাসনিক কার্যক্রম সচল আছে। আদালতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে প্রায় এক লাখ মানুষের জামিন শুনানী করা সম্ভব হয়েছে। টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা চালুর ফলে সরকারি হাসপাতালগুলোতে তৃণমূলের মানুষেরা অনায়াসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলার পৌরসভা এবং ১২টি ইউনিয়নের মোট ২৪ হাজার ৫১০টি পরিবার প্রতি সাড়ে চারশ’ টাকা হারে প্রায় এক কোটি ১১ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান প্রমুখ।

সূত্র : একুশে টিভি
এম এন / ০৮ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.