Press "Enter" to skip to content

রামেক হাসপাতাল থেকে দালাল চক্রের ১৬ সদস্য আটক

রাজশাহী, ০৯ এপ্রিল – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে দালাল চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে হাসপাতালের বহির্বিভাগ ও তার আশপাশ এলাকা থেকে রোগী ধরা দালাল চক্রের ১৬ সদস্যকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা।।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অংকের টাকা আদায় করে। এছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া কথা বলেও টাকা পয়সা হাতিয়ে নেয়।

আরও পড়ুন : টেক্সাসে ৬ বাংলাদেশির মৃত্যুতে পাবনায় চলছে শোকের মাতম

এই দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান রাজশাহী মহানগর পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ এপ্রিল

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.