Press "Enter" to skip to content

গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো ১৩ প্রজন্মের ১৩টি নতুন ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো ১৩ প্রজন্মের ১৩টি নতুন ল্যাপটপ

বিশ্ব বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড লেনোভো ইন্টেল ১৩ প্রজন্মের ৫টি আলাদা আলাদা সিরিজের মোট ১৩টি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা করলো লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিবর্তনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের সময় উপযোগী প্রয়োজন মেটাতে উক্ত ল্যাপটপগুলোতে কি কি প্রযুক্তিগত পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো বিজনেস হেড রেজাউল করিম তুহিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসীম উদ্দীন খোন্দকার, হেড অফ চ্যানেল সেলস সমীর কুমার দাস, জেনারেল ম্যানেজার কামরুজ্জামান এবং হেড অফ ব্রান্ড কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদলসহ আরো ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.