ভারতের নেতৃস্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ট্যাগ এখন বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় বিপণন প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ বাংলাদেশে একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে রাজধানীসহ দেশের সব স্থানে ট্যাগ’র পণ্য পরিবেশন করবে।
ট্যাগ’র পণ্যগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশে এসেছে দুটি মডেলের টিডাব্লিউএস এবং চারটি মডেলের স্মার্টওয়াচ। সুলভ মূল্য এবং আকর্ষণীয় ডিজাইনের ট্যাগ’র ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেট বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের কাছেও জনপ্রিয় হবে বলে ডিএক্স গ্রুপ ও ট্যাগ কর্তৃপক্ষের আশা।
ট্যাগ’র টিডাব্লিউএস এর মডেল দুটি হলো, ‘রগ’ ২০০জিটি ও ‘লিবার্টি বাডস’। ‘রগ’ ২০০জিটি টিডাব্লিউএস’টি মূলত একটি গেমিং ইয়ারবাডস, এটিতে রয়েছে হাই-ফাই ৩৬০ ডিগ্রি সারাউন্ড, সাথে রয়েছে কুইক পেয়ার প্রযুক্তি। এটির সুপার কুল আরজিবি ইফেক্ট গেমারদের দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স করতে সহায়তা করবে। মূল্য ২২৯৯ টাকা।
পরের মডেল লিবার্টি বাডস, এটিতে রয়েছে ১০এমএম ডাইনামিক ড্রাইভার। উন্নত মিউজিক এবং আকর্ষণীয় পাঞ্চি বেজ। রয়েছে ইনস্ট্যান্ট পেয়ারিং এবং ফাস্ট চার্জিং টেকনোলোজি, যেটি খুব অল্প সময়ে ঝটপট চার্জিং সলিউশান নিশ্চিত করবে। এর মূল্য ১৯৯৯ টাকা।
স্মার্টওয়াচগুলোর মধ্যে ক্রনোস এয়ার মডেলে রয়েছে ১.৩২ ইঞ্চি আইপিএস টিএফটি টাচ স্ক্রিন। মেটাল বিল্ড স্মার্টওয়াচটি ইন-অ্যাপ জিপিএস সাপোর্ট করে। দাম ২৪৯৯ টাকা। ভার্ভ লাইট মডেলটিতে রয়েছে ১.৬৯ ইঞ্চি এলইডি স্ক্রিন। ৩২০ বাই ৩২০ রেজুলেশনের এই স্মার্টওয়াচটিও ইন-অ্যাপ জিপিএস সাপোর্ট করে। দাম ২৪৯৯ টাকা।
ভার্ভ এনগেজ টু মডেলটিতে ব্যবহার করা হয়েছে ১.৭০ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে। উজ্জ্বলতা ৬০০ নিটস। ব্লুটুথ কলিং সাপোর্টেড স্মার্টওয়াচটির মূল্য ৩৭৯৯ টাকা। সবশেষে ভার্ভ ম্যাক্স বাজ মডেলটিতে ব্যবহার করা হয়েছে ১.৮১ ইঞ্চি হাই রেজুলেশন ২.৫ ডি কার্ভ ডিসপ্লে। পলিকার্বোনেট এবং মেটাল বিল্ডের স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং সাপোর্টেড। মূল্য ৪৭৯৯ টাকা।








