Press "Enter" to skip to content

‘লাখপতি’ হওয়ার সুযোগ দিচ্ছে ইনফিনিক্স

‘লাখপতি’ হওয়ার সুযোগ দিচ্ছে ইনফিনিক্স

আর কিছুদিন পরেই দুর্গাপূজা। এর মধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। আর কেনাকাটাও চলছে পুরোদমে। এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে ইনফিনিক্স নিয়ে এসেছে ‘লাখপতি’ অফার। অফারটিতে গ্রাহকরা পাবেন ১ লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ। অন্যান্য আকর্ষণীয় উপহার তো থাকছেই।

১ থেকে আগামী ২০ অক্টোবরের মধ্যে ইনফিনিক্স নোট সিরিজের যেকোনো ফোন কিনে ক্রেতারা ‘লাখপতি’ হওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটিতে অংশ নেওয়ার জন্য নোট সিরিজ ক্রেতাদের আইএমইআই নম্বর ও শপ কোডের মতো কিছু নির্দিষ্ট তথ্যসহ ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে ইনফিনিক্সের যেকোনো আউটলেট থেকে। ইনফিনিক্স নোট সিরিজ ক্রেতাদের জন্য আরও থাকবে নিশ্চিত ক্যাশব্যাক।

ইনফিনিক্স নোট সিরিজে আছে দুটি সাব-সিরিজ: নোট ১২ ও নোট ৩০। মোট ৫টি স্মার্টফোন আছে এই দুটি সাবসিরিজে। নোট ১২, নোট ১২ ২০২৩ ও নোট ১২ প্রো মডেলগুলো নোট ১২ সিরিজের অন্তর্ভুক্ত। এবছরের শুরুতেই বাজারে আসে মডেলগুলো। এই স্মার্টফোনগুলোর দাম ১৭,৯৯৯ থেকে ২৬,৪৯৯ টাকা পর্যন্ত।

অন্যদিকে, গত জুলাইয়ে বাজারে আসা নোট ৩০ সিরিজে আছে নোট ৩০ এবং নোট ৩০ প্রো মডেল দুটি। ২৭,৯৯৯ টাকা দামের নোট ৩০ প্রো-র সাথে ক্রেতারা বিনামূল্যে পাবেন ২,০০০ টাকা মূল্যের একটি ওয়্যারলেস চার্জার। নোট ৩০ মডেলের ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি_ ২৫৬ জিবি’র দুটি ভার্সন পাওয়া যাবে যথাক্রমে ১৮,৯৯৯ এবং ২৩,৯৯৯ টাকায়।

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.