Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বাংলাদেশে এলো চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ – GBTnews Bangla Press "Enter" to skip to content

বাংলাদেশে এলো চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ

বাংলাদেশে এলো চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ

বাংলাদেশ সহ চার দেশের গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশ করেছে চ্যাটজিপিটি। বাকিদেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। এর মালিক কোম্পানি ওপেন এআই এ ঘোষণা দেয় মঙ্গলবার।

কনটেন্ট থেকে প্রোগ্রামিং কোড পর্যন্ত লেখার কাজে এআই প্রযুক্তি এরই মধ্যেই তুমুল জনপ্রিয়। তাই তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে গত সপ্তাহে অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য চ্যাটজিটি আনার ঘোষণা দেয় স্যান ফ্রান্সিসকোভিত্তিক ওপেনএআই।

চ্যাটজিপিটি এখন পর্যন্ত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’- এর সবচেয়ে পরিচিত উদাহরণ। কয়েক টেরাবাইট ডেটা ব্যবহার করে শেখানো মডেলটি বিশেষ এক শ্রেণির মেশিন লার্নিং প্রযুক্তি যা নির্দেশনা অনুযায়ী মানুষের মতো করে ছোট ছোট অনুচ্ছেদ ও কম্পিউটার কোড লিখতে পারে।

গত বছরের নভেম্বরে স্যাম অল্টম্যান নেতৃত্বাধীন কোম্পানিটি প্রথম চ্যাটজিপিটি প্রকাশ করে ও চলতি বছরের মে মাসে প্রযুক্তিটি অ্যাপলের আইওএস প্লাটফর্মে ছাড়া হয়। অ্যাপটি ফ্রি হলেও বাড়তি কিছু সুবিধাসহ একটি চ্যাটজিপিটি প্লাস ভারসনও যুক্ত হয়েছে অ্যাপ স্টোরে, যা ব্যবহার করতে গ্রাহককে প্রতি মাসে ২০ ডলার করে গুনতে হবে।

চ্যাটজিপিটির ব্যপক জনপ্রিয়তার ফলে মাইক্রোসফট এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট সহ অন্যান্যরা শতশত কোটি ডলার বিনিয়োগ করতে শুরু করে এআই প্রযুক্তির পেছনে। বাদবাকি দেশের গ্রাহকদের চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপটি পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

এআই

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.