Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
অর্থের বিনিময়ে হবে ফেসবুক ভেরিফায়েড – GBTnews Bangla Press "Enter" to skip to content

অর্থের বিনিময়ে হবে ফেসবুক ভেরিফায়েড

অর্থের বিনিময়ে মাসিক সাবস্ক্রিপশন চালু করতে যাচ্ছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এর ফলে ব্যবহারকারীদের পেজ ও অ্যাকাউন্ট ভেরিফায়েডের ক্ষেত্রে অর্থ নেয়া হবে। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেটার অধীনে থাকা বড় তিন প্ল্যাটফর্ম।

চলতি সপ্তাহেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ সেবা চালু করতে যাচ্ছে মেটা। অচিরেই অন্য দেশগুলোতে এ সেবা চালু হবে বলে জানান মেটার প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রতি মাসে ১৮ দশমিক ৯৯ মার্কিন ডলারে আইওএস ব্যবহারকারীরা এবং ১১ দশমিক ৯৯ ডলার দিয়ে ওয়েব ভার্সনের ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাবেন।

কিছু দিন আগে টুইটার অর্থের বিনিময়ে ভেরিফায়েড ব্লু ব্যাজ সেবা চালু করে। অন্যদিকে ট্রুকলারসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্টের সুবিধা দিয়ে আসছে।

এমকে

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.