Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জিমেইলে অফলাইন নতুন ফিচার চালু – GBTnews Bangla Press "Enter" to skip to content

জিমেইলে অফলাইন নতুন ফিচার চালু

চলতি মাস থেকেই ব্যবহারকারীদের জিমেইলের নতুন ইন্টারফেসে স্থানান্তর শুরু করেছে গুগল। একই সাথে আগের ডিজাইনে ফেরত যাওয়ার সুবিধা বন্ধ করে দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। প্রাতিষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা গেছে। খবর- টেকক্রাঞ্চ।

এদিকে ইন্টারনেট সংযোগ ছাড়া অর্থাৎ অফলাইনে থাকা অবস্থায়ও এখন থেকে জিমেইল ব্যবহার করা যাবে। এই ফিচার ব্যবহার করে এখন থেকে মেইল পড়ার পাশাপাশি তা সংরক্ষণ করা, মুছে ফেলা, লেখা এবং খুঁজে বের করা যাবে। সম্প্রতি অফলাইন সাপোর্ট ফিচারটি চালু করেছে গুগল।

জিমেইলের অফলাইন ফিচার ব্যবহার করতে হলে ক্রোম ব্রাউজারের ৬১ ভার্সন প্রয়োজন হবে। এরপর নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলেই এ সেবা পাওয়া যাবে।

যেভাবে পাবেন অফলাইন জিমেইল সেবা

১। প্রথমেই গুগল ক্রোমের ৬১ ভার্সন ডাউনলোড করে নিতে হবে।
২। ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ডান কোনায় থাকা সেটিংস আইকনের মতো যে আইকনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে।
৩। এপর্যায়ে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে সেটিংস লেখা অপশনটি সিলেক্ট করতে হবে।
৪। এবার অনেক অপশন আসবে। এখান থেকে ওপরের দিকে ডান কোনায় থাকা অফলাইন নামের ফিচারটি নির্বাচন করতে হবে এবং
৫। সবশেষে এনাবল অফলাইন মেইল অপশন সিলেক্ট করলেই কার্যকর হবে অফলাইন মুড।

এমকে

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.