Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কোভিড সময়ে ডিজিটাল ডিভাইসে সরকারের উপর তৃণমূল মানুষের আস্থা তৈরি হয়েছে : শিল্পমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

কোভিড সময়ে ডিজিটাল ডিভাইসে সরকারের উপর তৃণমূল মানুষের আস্থা তৈরি হয়েছে : শিল্পমন্ত্রী

ঢাকা, ৩ এপ্রিল, ২০২১ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কোভিডের সময়ে ডিজিটাল ডিভাইস তৃণমূলের কাছে পৌঁছানোর কারণে সরকারের উপর গণমানুষের আস্থা তৈরি হয়েছে।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২১ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি (বিএইচটিপিএ), আইডিয়া প্রজেক্ট, এটুআই, স্টার্টআপ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই ইনোভেশন এক্সপোর আয়োজন করে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ. কে.এম রহমতউল্লাহ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস এর মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।
গত ১ এপ্রিল, থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর এটি দ্বিতীয় আসর। এর আগে ২০১৯ সালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর প্রথম আসর অনুষ্ঠিত হয়।

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.