Press "Enter" to skip to content

রূপপুরে প্রেসার ভালভ পাঠিয়েছে পেট্রযাভদস্কমাস

জেএসসি এইএম টেকনোলজির পেট্রযাভদস্কমাস শাখা (রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা–এটোমএনারগোম্যাস ও রাশিয়ান প্রকৌশল ইউনিয়নের কেরেলিন আঞ্চলিক শাখা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ ও ২ ইউনিটের টার্বাইন আইল্যান্ডের জন্যে ১২টি হাই প্রেসার ভাল্ভ সম্বলিত এক সেট সরঞ্জাম পাঠিয়েছে।

স্টেইনলেস স্টীলের তৈরি এই ভাল্ভগুলো ৮০-১২৫ মিমি ফ্লো এরিয়া বিশিষ্ট ক্ষয় প্রতিরোধী এবং অত্যন্ত উচ্চ চাপ যা ১১ এমপিএ ও উচ্চ তাপ ৩০০ ডিগ্রী তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। এই পাইপ লাইন ভালভগুলোর মূল কাজ হলো- অপারেটিং মিডিয়াম ফ্লো কে শক্তভাবে বন্ধ করার মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের টার্বাইন প্লান্টের নিষ্কাশন ও তেল সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করা গেট ভাল্ভগুলো নিউম্যাটিক, হাইড্রলিক এবং লিক পরীক্ষাসহ সব ফ্যাক্টরি পরীক্ষা সফলভাবে পাস করেছে।

পরীক্ষাগুলো করার সময় সরঞ্জাম সমূহকে ১০ মিনিট ১৮.৪ এমপিএ চাপে রাখা হয়। গ্রাহকের প্রতিনিধিরা সরঞ্জামগুলির গ্রহণযোগ্যতা পরিদর্শন করেছেন ।

পেট্রযাভদস্কমাস এই আইটেমগুলি ইন-হাউস ডিজাইন ডকুমেন্টেশনের পরে ক্রমানুসারে তৈরি করছে। ভাল্ভগুলোর ক্লোজার মেম্বারের আকৃতি গোজের মত, ড্রাইভের মিডিয়াম ফ্লোয়ের অক্ষের সঙ্গে লম্ব ভাবে চলে ।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও বাস্তবায়ন হচ্ছে রাশিয়ান পরিকল্পনা অনুযায়ী। এর নকশা ও বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ। এই বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটে ভিভিইআর রিয়াক্টর থাকবে। এর কার্যকাল ৬০ বছর যা আরও ২০ বছর বর্ধিত করা যাবে। প্রত্যেক ইউনিটে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এইম টেকনোলজি ২টি ইউনিটের রিয়াক্টর রুমের মূল যন্ত্রাংশ প্রস্তুত করবে ।

এসআর

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.