Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ছাঁটাইয়ের পর গুগলকে চ্যালেঞ্জ দিলেন যারা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ছাঁটাইয়ের পর গুগলকে চ্যালেঞ্জ দিলেন যারা

প্রযুক্তির প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী শুরু হয়েছে মন্দা। এর প্রভাবে গণছাঁটাইয়ের পথ ধরেছে এসব প্ল্যাটফর্ম। মেটা, টুইটার কিংবা অ্যামাজনের মতো বড় বড় প্ল্যাটফর্মও ব্যাপক হারে কমিয়েছে কর্মীর সংখ্যা। খবর এসেছে, গুগল একাই ছাঁটাই করেছে ১২ হাজার কর্মী।

ছাঁটাইকৃত এসব কর্মীর একজন হেনরি ক্রিক। বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি তিনি। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বরখাস্তকৃত আরো ছয়জন সাবেক গুগল কর্মীকে সঙ্গে নিয়ে খুলতে যাচ্ছেন নতুন সংস্থা। এক লিঙ্কডইন পোস্টে এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। খবর এনডিটিভির।

আগামী ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকো অঙ্গরাজ্যে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।

লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা।

আত্মবিশ্বাসী ক্রিকের ভাষ্য, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।’

পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, ‘আমার সঙ্গে আছেন ছয়জন দুরন্ত সাবেক গুগল কর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও।’

ডি- এইচএ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.