ভুল দেখছেন না, এটাই সত্যি। একসঙ্গে দুজন জাকিয়া বারী মম; অভিনয় করছেন মুখোমুখি! যদিও দুজনের নাম ও বৈশিষ্ট্য আলাদা। একজন ঐশী অন্যজন পিয়ানা।
শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে ‘সেদিন কী ঘটেছিল?’ নামের রহস্যময় ঘরানার এই নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। শুটিং হলো ১৭ ও ১৮ নভেম্বর রাজধানীর একটি শুটিংবাড়িতে।
এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বিভিন্ন চরিত্রে আরও আছেন সমাপ্তি মাসুক, ফখরুল বাশার, মিলি বাশার, মীর শহীদ, মনি চৌধুরী, শাকিলা আক্তার, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।
কাজটি প্রসঙ্গে মম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকোলজিক্যাল নাটক এটি। এ ধরণের গল্পে আসলে অভিনয়ের সুযোগটা পাওয়া যায়। গল্পটাও ভালো। কাজটি ভালো হবে মনে হচ্ছে।’
পরিচালক দীপু হাজরা জানান, চলছে সম্পাদনা ও আবহসংগীত তৈরির কাজ। শিগগিরই এটি প্রচার হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে। সঙ্গে উন্মুক্ত হবে ইউটিউবেও।
কাজটি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘মম এখানে পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করলেন। একটি বাস্তবের চরিত্র, অন্যটি অশরীরী। বাস্তবের চরিত্রটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া। কাজটি আসলে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে তৈরি। যেখানে ভালোবাসার মোড়কে নতুন একটা রহস্যময় গল্প বলতে চেয়েছি।’
মমর মুখোমুখি মম! মমর মুখোমুখি মম!
More from বিনোদনMore posts in বিনোদন »
- স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
- ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো থাকছে বর্ণাঢ্য হাফটাইম শো
- জাস্টিন ট্রুডো ও কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল
- ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান
- অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
- বিশ্বমঞ্চে যাচ্ছে ‘দেশলাই’
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ জয়, জানালেন বাবার বর্তমান অবস্থা
- ‘দেলুপি’ নিয়ে বড় পর্দায় তাওকীর








