করোনায় আক্রান্ত হয়েছেন সাংসদ ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৫ নভেম্বর করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ফারহানা পাঠান।
আজ (১৭ নভেম্বর) দুপুরে ফারহানা পাঠান বলেন, ‘কয়েক দিন ধরেই জ্বর ও কাশি হচ্ছিল তার। এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে ফারুকের কোভিড-১৯ টেস্ট করা হয়। তখন ফল নেগেটিভ আসে। ১০ নভেম্বর থেকে আবারও জ্বর আসে। হালকা কাশিও ছিল। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তারা তেমন কিছু বলতে পারেনি। দুই দিন আগে আবার করোনা টেস্ট করা হলে এটি পজিটিভ এসেছে।’
জানা যায়, ৯ নভেম্বর সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন ফারুক। এর পরদিন থেকে জ্বর শুরু হয়।
তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত জ্বর ও কাশি ছাড়া অন্য কোনও জটিলতা নেই ফারুকের।
উল্লেখ্য, দেড় মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। সেখানে যাওয়ার আগেও তার নিয়মিত জ্বর আসতো। যার কারণ বের করতে পারেনি দেশের হাসপাতালগুলো। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। সাত বছর ধরে সিঙ্গাপুরের এ হাসপাতালেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। হাসপাতালটি জানায়, এই বরেণ্য টিবি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি।
পাঁচ দশক ধরে চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন ফারুক। অভিনয় ছাড়ার পর গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত নায়ক ফারুক
More from বিনোদনMore posts in বিনোদন »
- স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
- ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো থাকছে বর্ণাঢ্য হাফটাইম শো
- জাস্টিন ট্রুডো ও কেটি পেরির অন্তরঙ্গ ছবি ভাইরাল
- ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান
- অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
- বিশ্বমঞ্চে যাচ্ছে ‘দেশলাই’
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ জয়, জানালেন বাবার বর্তমান অবস্থা
- ‘দেলুপি’ নিয়ে বড় পর্দায় তাওকীর








