Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
অস্কার ২০২৫: দেখে নিন মনোনীতদের সম্পূর্ণ তালিকা – GBTnews Bangla Press "Enter" to skip to content

অস্কার ২০২৫: দেখে নিন মনোনীতদের সম্পূর্ণ তালিকা

৯৭তম একাডেমি পুরষ্কারের মনোনয়ন আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ এবং ‘উইকড’-এর জন্য আজ ছিল একটি আনন্দের সকাল।

লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের প্রভাব স্মরণ করার পর, বোয়েন ইয়াং এবং র‍্যাচেল সেনোট চলচ্চিত্র শিল্পের শীর্ষ পুরষ্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছেন।

অস্কার ২০২৫-এ ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি ১৩টি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে , তারপরে “দ্য ব্রুটালিস্ট” এবং “উইকড” ১০টি করে মনোনয়ন পেয়ে দ্বিতীয় সারিতে রয়েছে।

কিছু বিতর্ক সত্ত্বেও সঙ্গীতধর্মী সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ সাফল্য পেয়েছে। সিনেমাটির চারটি গোল্ডেন গ্লোব জয় অনেক দিক থেকে সমালোচনা শান্ত করতে কিছুটা সাহায্য করেছে। সেলেনা গোমেজের চরিত্রের স্প্যানিশ সংলাপের খারাপ পারফরমেন্স এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিতর্কিত সিনেমাটি। এত কিছুর পরেও, এটি “রোমা” এবং “ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন”-কে ছাড়িয়ে গেছে, যা ইংরেজি ভাষার বাইরের কোনও সিনেমায় এখন পর্যন্ত হয়নি।

অন্যদিকে, পরিচালক ব্র্যাডি করবেটের “দ্য ব্রুটালিস্ট”-এ অ্যাড্রিয়েন ব্রডি এবং ফেলিসিটি জোন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা হাঙ্গেরিয়ান শরণার্থীদের চরিত্রে অভিনয় করেছেন। গোল্ডেন গ্লোবে বিশাল পুরস্কার জিতে নেয়া এই ছবিটি সম্প্রতি ডায়লগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। যদিও বিতর্কের মধ্যে করবেট তার অভিনয়শিল্পীদের পক্ষে জোরালোভাবে সমর্থন করেন।

এছাড়া ‘উইকড’ সিনেমাটি অবশ্যই ব্লকবাস্টার দর্শকদের ভোট পেয়েছে। সঙ্গীতধর্মী সিনেমাটির পরিচালক জন এম. চু-এর পাশাপাশি তারকা সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে ভালো পারফরমেন্স দিয়েছেন।

‘উইকড’ ও ‘এমিলিয়া পেরেজ’ এর সাথে, এই বছর প্রথমবারের মতো দুটি সঙ্গীতধর্মী সিনেমা সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছে। একাডেমি এ্যাওয়ার্ড অনুসারে, ১৯৬৮ সাল ‘অলিভার’ ও ‘ফানি গার্ল’ উভয় সিনেমা মনোনয়ন পেয়েছিল। এই বছর ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে

চলুন দেখে নেয়া যাক ‘অস্কার ২০২৫’-এর মনোনীতদের তালিকা:

বেস্ট পিকচার

‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে জো অ্যালউইন, গাই পিয়ার্স, স্ট্যাসি মার্টিন, অ্যাড্রিয়েন ব্রডি, ফেলিসিটি জোন্স এবং রাফি ক্যাসিডি। ছবি: সিএনএন নিউজ।

‘আনোরা’

‘দ্য ব্রুটালিস্ট’

‘এ কমপ্লিট আননোন’

‘কনক্লেভ’

‘ডুন: পার্ট টু’

‘এমিলিয়া পেরেজ’

‘আই এম স্টিল হেয়ার’

‘নিকেল বয়েজ’

‘দ্য সাবস্ট্যান্স’

‘উইকড’

প্রধান চরিত্রে সেরা অভিনেতা

‘সিং সিং’ ছবিতে কোলম্যান ডোমিঙ্গো। ছবি: সিএনএন নিউজ।

অ্যাড্রিয়েন ব্রডি, ‘দ্য ব্রুটালিস্ট’

টিমোথি চালামে- ‘এ কমপ্লিট আননোন’

কোলম্যান ডোমিঙ্গো- ‘সিঙ্গ সিং’

রাল্ফ ফিয়েনেস- ‘কনক্লেভ’

সেবাস্টিয়ান স্ট্যান- ‘দ্য অ্যাপ্রেন্টিস’

প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী

‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে ডেমি মুর। ছবি: সিএনএন নিউজ।

সিনথিয়া এরিভো- ‘উইকড’

কার্লা সোফিয়া গ্যাসকোন- ‘এমিলিয়া পেরেজ’

মাইকি ম্যাডিসন- ‘আনোরা’

ডেমি মুর- ‘দ্য সাবস্টেন্স’

ফার্নান্দা টরেস, ‘আই এম স্টিল হেয়ার’

সহ-ভূমিকায় সেরা অভিনেতা

‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে গাই পিয়ার্স। ছবি: সিএনএন নিউজ।

ইউরা বরিসভ, ‘আনোরা’

কিরান কুলকিন, ‘আ রিয়েল পেইন’

এডওয়ার্ড নর্টন, ‘আ কমপ্লিট আননোন’

গাই পিয়ার্স, ‘দ্য ব্রুটালিস্ট’

জেরেমি স্ট্রং, ‘দ্য অ্যাপ্রেন্টিস’

সহ-ভূমিকায় সেরা অভিনেত্রী

‘এমিলিয়া পেরেজ’-এ জো সালদানা। ছবি: সিএনএন নিউজ।

মনিকা বারবারো, ‘আ কমপ্লিট আননোন’

আরিয়ানা গ্র্যান্ডে- ‘উইকড’

ফেলিসিটি জোন্স- ‘দ্য ব্রুটালিস্ট’

ইসাবেলা রোসেলিনি- ‘কনক্লেভ’

জো সালদানা- ‘এমিলিয়া পেরেজ’

বেস্ট ডিরেক্টর

‘এ কমপ্লিট আননোন’ ছবির সেটে পরিচালক জেমস ম্যাঙ্গোল্ড এবং টিমোথি চালামে। ছবি: সিএনএন নিউজ।

শন বেকার- ‘আনোরা’

ব্র্যাডি করবেট- ‘দ্য ব্রুটালিস্ট’

জেমস ম্যানগোল্ড- ‘আ কমপ্লিট আননোন’

জ্যাক অডিয়ার্ড-‘এমিলিয়া পেরেজ’

কোরালি ফার্গেট- ‘দ্য সাবস্টেন্স’

বেস্ট সিনেমাটোগ্রাফি

‘নোসফেরাতু’ ছবিতে জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ। ছবি: সিএনএন নিউজ।

‘দ্য ব্রুটালিস্ট’

‘ডুন: পার্ট টু’

‘এমিলিয়া পেরেজ’

‘মারিয়া’

‘নসফেরাতু’

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম

‘আই এম স্টিল হেয়ার’

‘দ্য গার্ল উইথ দ্য নিডল’

‘এমিলিয়া পেরেজ’

‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগার’

‘ফ্লো’

বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে

‘নিকেল বয়েজ’ ছবিতে ইথান হেরিস এবং ব্র্যান্ডন উইলসন। ছবি: সিএনএন নিউজ।

‘এ কমপ্লিট আননোন’

‘কনক্লেভ’

‘এমিলিয়া পেরেজ’

‘নিকেল বয়েজ’

‘সিং সিং’

বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে

‘আনোরা’-তে মার্ক আইডেলশটেইন ও মাইকি ম্যাডিসন। ছবি: সিএনএন নিউজ।

‘আনোরা’

‘দ্য ব্রুটালিস্ট’

‘আ রিয়াল পেইন’

‘৫ সেপ্টেম্বর’

‘দ্য সাবস্ট্যান্স’

বেস্ট লাইভ অ্যাকশান শর্ট ফিল্ম

‘আ লিয়েন’

“অনুজা”

‘আই এম নট রোবট’

‘দ্য লাস্ট রেঞ্জার’

‘আ ম্যান হু ক্যান্ট সাইলেন্ট’

বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম

‘বিউটিফুল ম্যান’

‘ইন দা শেডো অফ দা সাইপ্রেস’

‘ম্যাজিক ক্যান্ডিস’

‘ওয়ান্ডার টু ওনডার’

‘ইয়াক’

বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম

‘দ্য ওয়াইল্ড রোবট’ ছবির একটি দৃশ্য। ছবি: সিএনএন নিউজ।

‘ফ্লো’

‘ইনসাইড আউট ২’

‘মেমোয়ার অফ আ স্নেইল’

‘ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল’

‘দ্য ওয়াইল্ড রোবট’

বেস্ট ডকুমেন্টারি শর্ট

‘ডেথ বাই নাম্বারস’

‘আই এম রেডি, ওয়ারডেন’

‘ইন্সিডেন্ট’

‘ইন্সট্রুমেন্ট অফ আ বিটিং হার্ট’

‘দা অনলি গার্ল ইন দা অর্কেস্ট্রা’

বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম

‘ব্ল্যাক বক্স ডায়েরি’

‘নো আদার ল্যান্ড’

‘পোর্সেলিন ওয়ার’

‘সাউন্ডট্র্যাক টু আ কপ ডি’এটাট’

‘সুগারকেইন’

বেস্ট অরিজিনাল সং

‘এমিলিয়া পেরেজ’-এ সেলেনা গোমেজ। ছবি: সিএনএন নিউজ।

এল মাল- ‘এমিলিয়া পেরেজ’ থেকে

দ্য জার্নি- ‘দ্য সিক্স ট্রিপল এইট’ থেকে

লাইক আ বার্ড- ‘সিং সিং’ থেকে

‘এমিলিয়া পেরেজ’ থেকে ‘মি ক্যামিনো’

‘এলটন জন: নেভার টু লেট’

বেস্ট অরিজিনাল স্কোর

‘দ্য ব্রুটালিস্ট’

‘কনক্লেভ’

‘এমিলিয়া পেরেজ’

‘উইকড’

‘দ্য ওয়াইল্ড রোবট’

বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং

‘উইকড’ সিনেমাতে সিনথিয়া এরিভো। ছবি: সিএনএন নিউজ।

‘এ ডিফারেন্ট ম্যান’

‘এমিলিয়া পেরেজ’

‘নোসফেরাতু’

‘দ্য সাবস্ট্যান্স’

‘উইকড’

বেস্ট কস্টিউম ডিজাইন

‘এ কমপ্লিট আননোন’

‘কনক্লেভ’

‘গ্ল্যাডিয়েটর II’

‘নোসফেরাতু’

‘উইকড’

বেস্ট এডিটিং

‘আনোরা’

‘দ্য ব্রুটালিস্ট’

‘কনক্লেভ’

‘এমিলিয়া পেরেজ’

‘উইকড’

বেস্ট সাউন্ড

‘ডুন: পার্ট টু’ ছবির একটি দৃশ্য। ছবি: সিএনএন নিউজ।

‘এ কমপ্লিট আননোন’

‘ডুন: পার্ট টু’

‘এমিলিয়া পেরেজ’

‘উইকড’

‘দ্য ওয়াইল্ড রোবট’

বেস্ট প্রোডাকশন ডিজাইন

‘দ্য ব্রুটালিস্ট’

‘কনক্লেভ’

‘ডুন: পার্ট টু’

‘নোসফেরাতু’

‘উইকড’

বেস্ট ভিজুয়াল ইফ্যাক্ট

‘এলিয়েন: রোমুলাস’ ছবিতে কেলি স্পেনি। ছবি: সিএনএন নিউজ।

‘এলিয়েন: রোমুলাস’

‘বেটার ম্যান’

‘ডুন: পার্ট টু’

‘কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস’

‘উইকড’

সোর্স: সিএনএন নিউজ

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.