Press "Enter" to skip to content

কার্তিক কি বাভারিয়ান?

জার্মানির একটি প্রদেশ হলো বাভারিয়া। এই প্রদেশের রাজধানীর নাম মিউনিখ। তবে এই প্রদেশটি কেবলমাত্র ভৌগলিক অবস্থানের জন্যই নয়, এই অঞ্চলের বিখ্যাত ফুটবল ক্লাব এফসি বায়ার্ন মিউনিখের জন্যও বেশ সুপরিচিত। তাই বায়ার্ন সমর্থনকারীদেরও বাভারিয়ান বলা হয়ে থাকে। সেই ক্লাবের দুই তারকা হ্যারি কেইন ও থমাস মুলারের সাথে দেখা গেল বলিউড তারকা কার্তিক আরিয়ানকে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় জার্মান লিগ বুন্দেসলিগার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দুইটি ছবি পোস্ট করা হয়। সেই ছবি দুটিতে কার্তিক আরিয়ানের সাথে দেখা যায় জার্মানির থমাস মুলার ও ইংল্যান্ডের হ্যারি কেইনকে। তারা দুজনই বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে খেলেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, বলিউড এখন বাভারিয়ায়। কার্তিক বড় পর্দার (তার সিনেমার ক্যারিয়ার ও ফিল্মের স্ক্রিনের) কিছু গোপন কথা শেয়ার করলেন বায়ার্নের এই দুই তারকার সাথে।

কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’ মুক্তি পাবে আগামী জুনে। নায়ক সেই সিনেমার একটি সংলাপ নিজ মুখে বলার চ্যালেঞ্জও ছুড়ে দেন হ্যারি কেইন কে। এসময় মজার খুনসুটিতে মেতে ওঠেন দুই ভুবনের দুই তারকা। কেইন নিজের অটোগ্রাফ দেয়া একটি জার্সিও উপহার দেন কার্তিককে। যা ক্লাবটির ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়।

উল্লেখ্য, সামনেই কার্তিক আরিয়ানের সিনেমা মুক্তি পাবে। ধারনা করা হচ্ছে, আন্তর্জাতিকভাবে সিনেমাটির প্রমোশন করতে চাইছেন তিনি। এজন্য শুধু ভারতে কিংবা ইন্টারনেটে প্রচারই নয়, ছুটে চলেছেন বিশ্বব্যাপী।

/এমএইচআর

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.